×

সিলেট

ভুয়া কর্মকর্তা সেজে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পিএম

ভুয়া কর্মকর্তা সেজে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

সিলেটে রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিলেট ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ​দীর্ঘদিন ধরে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও পদবি ব্যবহার করে আসছিল একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। ​সহজ-সরল মানুষকে চাকরি দেওয়া কিংবা আইনি সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এরা হাতিয়ে নিচ্ছিল লাখ লাখ টাকা। ​গোপন সংবাদের ভিত্তিতে আজ সিলেটে অভিযান চালিয়ে এই চক্রের মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল।

র‍্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বলেন, চক্রটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদের ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলো। ​সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মূলহোতাকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছে।

তিনি আরো বলেন, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।​অভিযানকালে গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ​আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব। ​সেই সঙ্গে সাধারণ মানুষকে এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার এবং কোনো সন্দেহজনক লেনদেন না করার আহ্বান জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার

চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার

মোটরসাইকেলের পেছনের বাক্সে ৫০ লিটার তেল

মোটরসাইকেলের পেছনের বাক্সে ৫০ লিটার তেল

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতি তদন্ত ও বিচারের দাবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দুর্নীতি তদন্ত ও বিচারের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App