×

সিলেট

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষ, আহত ২০

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জে ডাকুয়ার হাওরের ফসল ডুবে যাওয়ার শঙ্কা নিয়ে বাঁধ কেটে দেওয়ার ঘটনায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৪ মার্চ) সকালে সদর উপজেলার মোহনপুর ও নোয়াগাঁও এলাকায় এক পক্ষ বাঁধ কাটতে চাইলে আরেক পক্ষ তা রোধ করার চেষ্টা করে, যার ফলে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

স্থানীয় সূত্র জানায়, সকালেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সনজিত কুমার ডাকুয়ার হাওরের বাঁধ বিষয়ে জরুরি সভা করেন। সভায় বিষয়টি সমাধানের জন্য একটি কমিটি গঠন করা হয়। তবে কিছু সশস্ত্র ব্যক্তি সেই সিদ্ধান্ত উপেক্ষা করে জোরপূর্বক বাঁধ কাটে। এতে মোহনপুর গ্রামের আলী, আফিজ, সুকুর আলী, আজিজুল, জাহাঙ্গীরসহ অন্তত ২০ জনের ওপর হামলা চালানো হয়।

আরো পড়ুন : যেসব শিশুকে হামের টিকা না দেওয়ার নির্দেশ

মোহনপুর গ্রামের ইউপি সদস্য নূরুল আমিন জানান, আমাদের গ্রামের লোক বাঁধ কাটতে বাধা দিলে তাদের ওপর হামলা করা হয়েছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সনজিত কুমার চন্দ বলেন, আজ সকালে স্থানীয় কৃষকদের নিয়ে ডাকুয়ার হাওরের পানি নিষ্কাশন বিষয়ে সভা করা হয়েছিল। সেখানে বাঁধ কাটা নিয়ে কমিটি গঠন করা হয়। কিন্তু কিছু লোক তা মানেনি এবং বাঁধ কেটে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা ১৪৪ ধারা জারি করেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পারমাণবিক কেন্দ্রে উপর্যুপরি হামলা

ইরানের পারমাণবিক কেন্দ্রে উপর্যুপরি হামলা

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

একাত্তরের পরাজিত শক্তিরাই সংবিধান ছুড়ে ফেলতে চায়

সমাজকল্যাণমন্ত্রী একাত্তরের পরাজিত শক্তিরাই সংবিধান ছুড়ে ফেলতে চায়

দুদিন ধরে সংঘর্ষে জড়িয়ে ৯ গ্রামের মানুষ, শতাধিক আহত

দুদিন ধরে সংঘর্ষে জড়িয়ে ৯ গ্রামের মানুষ, শতাধিক আহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App