×

সিলেট

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত ৫০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:২৯ পিএম

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ ঘিরে সংঘর্ষ, আহত ৫০

ছবি : সংগৃহীত

হবিগঞ্জের সদর উপজেলার কাশিপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিলের নামে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) দুপুরে লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গ্রামের যুবকদের অংশগ্রহণে আর্জেন্টিনা ও ব্রাজিল নাম ব্যবহার করে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল দল ২-০ গোলে পরাজিত হয়। ম্যাচ শেষে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ-উল্লাসকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।

তবে বিরোধের জের ধরে বুধবার দুপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে আবারও তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শতাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নেয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

তিনি আরো জানান, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App