×

পর্যটন

টোয়াব নির্বাচন

সদস্যবান্ধব টোয়াব গড়ার ঘোষণা অগ্রগামী ঐক্যজোটের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:১৯ পিএম

সদস্যবান্ধব টোয়াব গড়ার ঘোষণা অগ্রগামী ঐক্যজোটের

ছবি : সংগৃহীত

আসন্ন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) ২০২৬–২০২৮ নির্বাচনকে সামনে রেখে ভিন্নধর্মী নির্বাচনী প্রচারণা আয়োজন করেছে টোয়াব অগ্রগামী ঐক্যজোট। ঈদের উৎসবমুখর পরিবেশে সংগঠনের সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময়, ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন এবং পারস্পরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে শুক্রবার (৫ জুন) শীতলক্ষ্যা নদীতে রিভার ক্রুজে অনুষ্ঠিত হয় “ঈদ পুনর্মিলনী ২০২৬”।

শীতলক্ষ্যার মনোরম পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের পর্যটন শিল্পের বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা, টোয়াব সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আয়োজকদের মতে, নির্বাচন সামনে রেখে সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, নির্বাচনী অঙ্গীকার তুলে ধরা এবং পর্যটন খাতের বর্তমান বাস্তবতা নিয়ে আলোচনা করতেই এ ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে টোয়াব অগ্রগামী ঐক্যজোট। ইভেন্ট সহযোগিতায় ছিল ভান্টোরা কমিউনিকেশনস লিমিটেড এবং সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল দ্য এক্সপ্লোরার।

ঈদের আনন্দকে আরো স্মরণীয় করে তুলতে আয়োজিত এ পুনর্মিলনীতে উন্মুক্ত মতবিনিময়, সৌহার্দ্যপূর্ণ আড্ডা, সাংগঠনিক আলোচনা, বিনোদন এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের নানা আয়োজন ছিল। রিভার ক্রুজে অংশগ্রহণকারীরা পর্যটন শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং সংগঠনের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন সদস্য বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের আয়োজন সময়োপযোগী। এতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ তৈরি হয়েছে এবং সদস্যদের মধ্যেও পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময় বৃদ্ধি পেয়েছে। তাঁদের মতে, ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

রিভার ক্রুজে আয়োজিত এ অনুষ্ঠানে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের বিভিন্ন পদে মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। “আমাদের ঐক্য, আগামীর অগ্রযাত্রা” -এই স্লোগান সামনে রেখে তাঁরা সদস্যদের সামনে নিজেদের নির্বাচনী ইশতেহার, অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা এবং সংগঠনের ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

সভাপতি পদপ্রার্থী ড. মো. তাসলিম আমিন শোভন বলেন, দেশের পর্যটন শিল্প বর্তমানে নতুন বাস্তবতার মুখোমুখি। আন্তর্জাতিক প্রতিযোগিতা, ডিজিটাল রূপান্তর, দক্ষ মানবসম্পদ তৈরি, সদস্যদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংগঠনকে আরও কার্যকর ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে।

তাদের বক্তব্যে সংগঠনের আধুনিকায়ন, সদস্যসেবা বৃদ্ধি, ট্যুর অপারেটরদের ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং তরুণ নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পর্যটন শিল্পের আন্তর্জাতিক প্রচার, নীতিগত সহায়তা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকারও তুলে ধরা হয়।

প্রার্থীরা বলেন, টোয়াবকে একটি শক্তিশালী, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলা হবে, যেখানে সদস্যদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সভাপতি পদপ্রার্থী ড. মো. তাসলিম আমিন শোভন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সৈয়দ শাফত উদ্দিন আহমেদ তমাল, ভাইস প্রেসিডেন্ট-২ পদপ্রার্থী শেখ কামরুজ্জামান রনি, ডিরেক্টর (ফিন্যান্স) পদপ্রার্থী সবুর ইসলাম, ডিরেক্টর (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) পদপ্রার্থী মো. সামিউল হাসান, ডিরেক্টর (ট্রেড অ্যান্ড ফেয়ার্স) পদপ্রার্থী শোয়েব বিন নুর, ডিরেক্টর (লিগ্যাল অ্যাফেয়ার্স) পদপ্রার্থী মো. হাফিজুর রহমান খান, ডিরেক্টর (প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন) পদপ্রার্থী মোহাম্মদ শাহাদাৎ রশীদ, ডিরেক্টর (ট্রেনিং অ্যান্ড রিসার্চ) পদপ্রার্থী মেহেদী হাসান, ডিরেক্টর (কালচার অ্যান্ড স্পোর্টস) পদপ্রার্থী মো. নিহার সরওয়ার অয়ন, ডিরেক্টর (মেম্বার অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার) পদপ্রার্থী ওসমান গনি, ডিরেক্টর (প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস) পদপ্রার্থী ফয়সাল আলম চৌধুরী (রাজু) এবং ডিরেক্টর পদপ্রার্থী মো. মিছবা উর রহমান।

বক্তারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচিত হলে সংগঠনের সার্বিক উন্নয়ন ও দেশের পর্যটন খাতের স্বার্থ সংরক্ষণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁদের মতে, ব্যক্তি নয়- সাংগঠনিক ঐক্য এবং সদস্যদের সম্মিলিত স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে পর্যটন খাতের বেশ কয়েকজন অভিজ্ঞ ব্যক্তিত্ব ও সংগঠক উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন টোয়াবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য ফরিদুল হক, টোয়াবের প্রতিষ্ঠাতা সদস্য ও বোটোয়া (BOTOA)-এর সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বাদশা, টোয়াবের সাবেক পরিচালক (ট্রেড অ্যান্ড ফেয়ার) এবং বিডি ইনবাউন্ডের প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল একরাম, ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিড্যাব)-এর উপদেষ্টা সৈয়দ হাবিব আলী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক ও আইএসসি চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, টোয়াবের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক তৌফিক রহমান এবং টিজিএবির সভাপতি সৈয়দ মাহবুবুল ইসলাম বুলু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা ‘দেশে চাঁদাবাজ ও মাদকের কোনো জায়গা হবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App