×

বিনোদন

হাসপাতালে পরীমনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাসপাতালে পরীমনি

পরিমনি

ফেসবুকে হাসপাতালের সামনে নিজের একটি ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমনি। চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাজির হয়েছেন তিনি।

জানা গেছে, ভার্টিগোর সমস্যায় ভুগছেন এ নায়িকা। ফেসবুকে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, চোখে রোদচশমা, মাস্কে মুখ ঢেকে হাসপাতালের সামনে সেলফি তুলছেন পরী।

সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘পৃথিবীর কত কিছু আমাকে ছেড়ে চলে যায়। শুধু রয়ে গেল আমার এই ভার্টিগো আর এই হাসপাতাল!’ লেখার সঙ্গে শান্ত মুখের একটি ইমোজিও জুড়েছেন। পরীমনির ক্যাপশন থেকেই স্পষ্ট বহুদিন ধরেই ভার্টিগো সমস্যায় ভুগছেন তিনি। পাশাপাশি ‘পৃথিবীর কত কিছু ছেড়ে যায়...’।

বলার মধ্যে কি তার প্রাক্তনদের ইঙ্গিত করলেন বাংলাদেশের এই বিতর্কিত নায়িকা? মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনির কলকাতার ছবি ‘ফেলুবকশি’। ছবিতে তার বিপরীতে দেখা যাবে তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীকে।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে শুরু থেকেই ছিলেন পরীমনি। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সাপোর্ট করে পোস্ট দিতে দেখা গেছে তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App