×

বিনোদন

পঞ্চায়েতের চতুর্থ সিজনের শুটিং শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পঞ্চায়েতের চতুর্থ সিজনের শুটিং শুরু

ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম জনপ্রিয় সিরিজ অ্যামাজন প্রাইমের ‘পঞ্চায়েত’। সিরিজটি মানুষের মনে এতটাই গভীর ছাপ ফেলেছে যে এর প্রতিটি চরিত্রই আলাদা করে জায়গা করে নিয়েছে দর্শকমনে। পরপর তিনটি সফল সিজনের পর নির্মাতারা জানিয়েছিলেন, আরো দুটি সিজন আসবে সিরিজটির। এরপর থেকেই চতুর্থ সিজনের অপেক্ষায় অনুরাগীরা। গত ২৫ অক্টোবর থেকে শুটিং শুরু হয়েছে পঞ্চায়েতের চতুর্থ সিজনের। শুটিংয়ের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে প্রাইম ভিডিও।

সেখানে দেখা গেছে, সচিব অভিষেক, সহায়ক বিকাশ, পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানরা ফের মেতে উঠেছেন চেনা চরিত্র নিয়ে। ছবিগুলোর ক্যাপশনে লেখা হয়েছে, ‘এ বুটকুন, ৪ কাপ চায়ের কথা বলে দাও। চতুর্থ সিজনের শুটিং শুরু।’ ছবিগুলো পোস্ট হওয়ামাত্র ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। দর্শক থেকে ভক্ত অনুরাগী, সবাই উচ্ছ্বাস প্রকাশ করছেন।

বরাবরের মতো এই সিজনও পরিচালনা করছেন দীপক কুমার মিশ্র। সিরিজটির বিভিন্ন চরিত্রে আছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানবিকা, চন্দন রায়, ফয়সাল মালিক প্রমুখ। পঞ্চায়েত ৪ মুক্তি পাবে আগামী বছর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App