×

মেলা

আলোকচিত্রীর ভূমিকায় কেট উইন্সলেট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আলোকচিত্রীর ভূমিকায় কেট উইন্সলেট

কেট উইন্সলেট

অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। এবার তিনি পর্দায় আসছেন আলোকচিত্রী হয়ে। মার্কিন আলোকচিত্রী এলিজাবেথ লি মিলারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভোগ সাময়িকীর হয়ে যুদ্ধক্ষেত্রে কাজ করেন। ইতোমধ্যেই সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে।

এবার একটি নতুন ট্রেলার প্রকাশ করলেন নির্মাতারা। ট্রেলারে লির জীবনের গল্প ফুটে উঠেছে, যা দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ‘লি’-তে মার্কিন আলোকচিত্রী এলিজাবেথ লি মিলারের জীবনী ফুটিয়ে তুলবেন কেট। এই সিনেমা দিয়েই পরিচালনায় অভিষেক হচ্ছে এলেন কারাসের।

সিনেমাটিতে যুদ্ধের ময়দানে লি মিলারের দুঃসাহসী ভূমিকা তুলে ধরা হবে। আগামী ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনীত ‘লি’ সিনেমাটি। এতে কেট উইন্সলেট ছাড়াও অভিনয় করেছেন কেট সলোমন, ট্রয় লাম, অ্যান্ড্রæ ম্যাসন প্রমুখ। গত বছর টরন্টোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App