×

যুক্তরাষ্ট্র

ইরান ইস্যুতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ এএম

ইরান ইস্যুতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১ এপ্রিল) রাতে ট্রাম্প এই ভাষণ দেবেন। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় এটি সম্প্রচারিত হবে। খবর সিএনএনের।

মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে লেভেট জানান, ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতেই আগামীকাল রাত ৯টা (ইস্টার্ন টাইম) এ ভাষণ দেবেন প্রেসিডেন্ট।

এর আগে হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ইরানে তাদের সামরিক অভিযান শেষ হতে পারে। একই সঙ্গে ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির সুযোগও রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

আরো পড়ুন : মার্কিন সামরিক উড়োজাহাজকে আকাশপথ ব্যবহারে বাধা দিলো ফ্রান্স

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পরপরই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরানও হামলা শুরু করে। ট্রাম্প শুরুতে কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার আশ্বাস দিলেও এক মাস পার হয়ে গেলেও পরিস্থিতির উন্নতি হয়নি বরং সংঘাত আরো জটিল আকার ধারণ করেছে।

যুদ্ধ শুরুর পরপরই ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, যা এখনো কার্যকর রয়েছে। বর্তমানে দেশটি শুধুমাত্র মিত্র ও বন্ধু রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করাকে তাদের প্রধান লক্ষ্যগুলোর একটি হিসেবে বিবেচনা করছে।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এপ্রিল ফুলস ডে: যেভাবে শুরু এই রহস্যময় প্রথার

এপ্রিল ফুলস ডে: যেভাবে শুরু এই রহস্যময় প্রথার

যুদ্ধে নিরাপত্তার দায়িত্বে শিশুদের ব্যবহার করছে ইরান

যুদ্ধে নিরাপত্তার দায়িত্বে শিশুদের ব্যবহার করছে ইরান

বাড়তে পারে রাজধানীর তাপমাত্রা, নেই বৃষ্টির সম্ভাবনা

বাড়তে পারে রাজধানীর তাপমাত্রা, নেই বৃষ্টির সম্ভাবনা

ইরান ইস্যুতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

ইরান ইস্যুতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App