×

আবহাওয়া

শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, ভোগান্তিতে জনজীবন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭ এএম

শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, ভোগান্তিতে জনজীবন

শৈত্যপ্রবাহ ২-৩ দিন অব্যাহত থাকতে পারে। ছবি : সংগৃহীত

আবারো মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার জনপদ। গত কয়েকদিন ধরে শীত অনেকটাই কমে গিয়েছিল। মাঘের একেবারে শেষ পর্যায়ে গত দুই দিন তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে শরীরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে।

এতে চরম ভোগান্তিতে পড়ছেন জেলার ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ। তীব্র শীতের কারণে রাস্তাঘাটেও লোকজনের আনাগোনা সীমিত হয়ে পড়েছে। জীবন-জীবিকার তাগিদে শীতকে উপেক্ষা করেই জবুথবু হয়ে কাজে বের হয়েছেন খেটে খাওয়া মানুষ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। শনিবার থেকে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। যা ২-৩ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেলার আবহাওয়া অফিস।

আরো  পড়ুন : সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পাবে

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, শনিবার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিচ্ছিন্নভাবে এই অবস্থা দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। আগামী শুক্রবার থেকে কিছুদিন তাপমাত্রা বাড়বে। এরপর আবারো কমার সম্ভাবনা রয়েছে।

স্থানীয় দিনমজুররা বলেন, এক দিন কাজে না আসলে সংসার চলবে না। তাই ঠান্ডার মধ্যেই কাজ করতে এসেছি। আজ অতিরিক্ত ঠান্ডা। হাত-পা ঠান্ডায় অবশ হয়ে আসছে। পরিবারের কথা চিন্তা করে কাজ করতে বের হয়েছি।

শহরের রিক্সাচালক জালাল উদ্দিন বলেন, কয়েকদিন ঠান্ডা কম পড়ছিল। হঠাৎ দুই দিন রাত থেকে শীতের তীব্রতা বেড়েছে। হাত-পায়ে কাঁপুনি ধরে গেছে। দিনে রোদের তাপে শীত অনুভূত না হলেও বিকেল থেকে তীব্রতা বাড়ছে শীতের।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App