×

আবহাওয়া

৮ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪১ এএম

৮ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহ

ছবি : সংগৃহীত

পশ্চিমা লঘুচাপের সক্রিয় প্রভাবে দেশের প্রায় সব বিভাগেই ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে এবং আবহাওয়া কিছুটা শীতল হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দমকা কিংবা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে।

ঢাকার জন্য দেওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, সোমবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। এ সময়ে বজ্রপাতসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরো পড়ুন : তাপপ্রবাহের মাঝে ঢাকায় স্বস্তির বৃষ্টি

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের পূর্ব ও মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা আরো বাড়তে পারে। বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে বজ্রপাতের ঝুঁকি বিবেচনায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কালবৈশাখীতে গাছের নিচে চাপা পড়ে মা ও ২ মেয়ে নিহত

কালবৈশাখীতে গাছের নিচে চাপা পড়ে মা ও ২ মেয়ে নিহত

আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক : প্রধানমন্ত্রী

অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক : প্রধানমন্ত্রী

বজ্রপাতে ৮ জেলায় নিহত ১৫ জন

বজ্রপাতে ৮ জেলায় নিহত ১৫ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App