×

আবহাওয়া

ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:৫৩ এএম

ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

ছবি: ফাইল ফটো

দেশের ১১টি জেলায় দুপুরের মধ্যে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এইসব জেলায় নদীবন্দরে সতর্কবার্তা জারি করা হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। 

এছাড়া, রাজশাহী, পাবনা, কুমিল্লা এবং নোয়াখালী জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাপানের সঙ্গে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি অনুমোদন

জাপানের সঙ্গে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি অনুমোদন

রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

আজ বিক্রি হবে ১ জুনের টিকিট

ট্রেনে ফিরতি যাত্রা আজ বিক্রি হবে ১ জুনের টিকিট

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App