×

চট্টগ্রাম

রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:৪৩ এএম

রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

ছবি : সংগৃহীত

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ও পুলিশের মধ্যে কয়েক দফা সংঘর্ষে দুই সাংবাদিকসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ১০টা পর্যন্ত চলা এ সংঘর্ষ একপর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রাতে জড়ো হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে জনতা ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা একসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাল্টা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় দুই সাংবাদিকসহ অন্তত ২৩ জন আহত হন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব ও আর্মড পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

শেষ খবর অনুযায়ী, চট্টগ্রাম শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য সেখানে মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিদ্ধান্ত বদলে পোল্যান্ডে আরও ৫ হাজার মার্কিন সেনা মোতায়েন

সিদ্ধান্ত বদলে পোল্যান্ডে আরও ৫ হাজার মার্কিন সেনা মোতায়েন

বাধা উপেক্ষা করে জাতিসংঘে জলবায়ু সংকট মোকাবিলার প্রস্তাব পাস

বাধা উপেক্ষা করে জাতিসংঘে জলবায়ু সংকট মোকাবিলার প্রস্তাব পাস

জাপানের সঙ্গে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি অনুমোদন

জাপানের সঙ্গে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি অনুমোদন

রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

রণক্ষেত্র চট্টগ্রাম, পুলিশের গাড়িতে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App