×

আওয়ামী লীগ

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:৩৪ পিএম

মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

ছবি: ফাইল ফটো

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (৩ জুন) রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার জামিনসংক্রান্ত কাগজপত্র ও সর্বশেষ জামিননামা যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে।

রাত ১০টা ১২ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে বের হন সেলিনা হায়াৎ আইভী।

তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মুহাম্মদ মোতাহার হোসেন।

এ ছাড়া ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন) টিপু সুলতানও বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন সেলিনা হায়াৎ আইভী। সবগুলো মামলায় জামিন পাওয়ার পর বুধবার রাতে তিনি কারামুক্ত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মে মাসে পোশাক রপ্তানি কমেছে ৭ শতাংশ

মে মাসে পোশাক রপ্তানি কমেছে ৭ শতাংশ

পাকিস্তানে ভারত-সমর্থিত ১৭ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে ভারত-সমর্থিত ১৭ সন্ত্রাসী নিহত

সবাইকে ধৈর্য ধরতে বললেন সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

সবাইকে ধৈর্য ধরতে বললেন সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

চট্টগ্রামে ফিরল হজযাত্রীদের প্রথম ফ্লাইট

চট্টগ্রামে ফিরল হজযাত্রীদের প্রথম ফ্লাইট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App