×

বরিশাল

এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ৫ নেতা-কর্মী

Icon

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি থেকে

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ পিএম

এনসিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ৫ নেতা-কর্মী

ছবি: সংগৃহীত

জামায়াতের সঙ্গে জোট করাকে কেন্দ্র করে ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন পাঁচজন নেতাকর্মী। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

নবযোগদানকারীদের নেতৃত্ব দেন আজাদ রহমান। তিনি সদর উপজেলা এনসিপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিএনপিতে যোগদানকালে নবাগত নেতারা বলেন, ৫ আগস্টের পর তরুণ ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দলে তারা পরিবর্তনের আশায় যুক্ত হয়েছিলেন। তবে পরবর্তীতে ওই দল স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য করায় তারা হতাশ হন। এ কারণেই তারা এনসিপি ছাড়ার সিদ্ধান্ত নেন।

আজাদ রহমান জানান, তিনি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। তিনি বলেন, ৫ আগস্টের পরিবর্তনের পর এনসিপিকে একটি বিপ্লবী দল মনে করে সেখানে যোগ দিয়েছিলাম। কিন্তু জামায়াতের সঙ্গে জোট করায় এনসিপিতে থাকা সম্ভব হয়নি। তাই বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না বলেন, আজাদ রহমানকে গত বছরের ১৩ জুলাই এনসিপির সব কার্যক্রম থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা ওঠে। তবে এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র জেলা বা কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেননি।

বিএনপিতে যোগদানকারী অন্যরা হলেন আব্বাস আলী খান, মোতালেব, নান্নু শিকদার ও অসীম পাল।



টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App