×

বিএনপি

রুহুল কবির রিজভী

সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পিএম

সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সুশাসন নিশ্চিত করতে নিরপেক্ষ প্রশাসনের কোনও বিকল্প নেই। তিনি বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনও আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে গ্রাস করতে পারবে না।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠিত না হলে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়, যা বিদেশি হস্তক্ষেপের পথ খুলে দিতে পারে। তবে জাতীয় ঐক্য বজায় থাকলে এমন আশঙ্কা কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি অভিযোগ করেন, বিগত সরকার ইতিহাসকে নিজেদের মতো করে উপস্থাপন করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিজেদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রচার করে, যা ছিল চরম মিথ্যাচার। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App