×

সিলেট

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

Icon

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১১:১০ পিএম

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলা সদরের ৩ নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের চান্দের মহল্লা গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চান্দের মহল্লা গ্রামে সর্দারের মেয়াদ শেষ হওয়ায় ১ বছর আগে মহল্লা পরিচালনার জন্য ৫ জনকে দায়িত্ব দেওয়া হয়। এ ৫ জনের নেতৃত্বেই মহল্লা চলছিল। এরই মধ্যে ১ সপ্তাহ আগে (আশি ঘর খ্যাত) একটি অংশ বসে মো. আনোয়ার হোসেন (৫০) কে মহল্লার সর্দার নিয়োগ করে। এতে বড় একটি অংশের মতামত বাদ পড়ে। এ নিয়ে মহল্লাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। বৃহস্পতিবার বিকাল ৫টায় মহল্লাবাসী ঈদগাহে বসেন সর্দার নিয়োগ করতে। এ সময় প্রতিপক্ষের লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায়।

এক পর্যায়ে হবিগঞ্জ-বানিয়াচং সড়ক অবরোধ করে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত জামিল (২২) ও নানু মিয়া (৫০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। 

এ ছাড়া মো. আনোয়ার হোসেন (৫০), মোসাদ্দিক (৩০), নাঈম (২৫) ও মুহিত মিয়া (২৬)কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও অন্যান্য আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App