×

আন্তর্জাতিক

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ১১:২৫ পিএম

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে 'অস্বীকার্য অগ্রগতি' করছে বলে দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)- এর কমান্ডার ব্র্যাড কুপার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রকাশিত সেন্টকমের একটি পোস্টে তিনি এ কথা বলেন।

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বিষয়ে দেশটির অবস্থান পুনর্ব্যক্ত করে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছেন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

কুপার বলেন, ‘এখন আমাদের অভিযানের পঞ্চম সপ্তাহে, আমার কর্মপরিচালনাগত মূল্যায়ন হলো যে আমরা অনস্বীকার্য অগ্রগতি করছি। আমরা তাদের নৌবাহিনীকে সমুদ্রে যেতে দেখছি না। আমরা তাদের বিমান উড়তে দেখছি না, এবং তাদের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বহুলাংশে ধ্বংস হয়ে গেছে।’

মার্কিন কর্মকর্তারা বারবার দাবি করেছেন যে অভিযানগুলো ইরানের সামরিক সক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে।

স্বাধীন বিশেষজ্ঞ আন্দ্রেয়াস ক্রিগ এর আগে বার্তা সংস্থা আল জাজিরাকে বলেন, ‘ইরানের সক্ষমতা “বেশ উল্লেখযোগ্য” এবং এর মধ্যে দেশটির সবচেয়ে অত্যাধুনিক কিছু অস্ত্রশস্ত্রও রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App