×

বলিউড

কারাগারে বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম

কারাগারে বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব এবার তিহার জেলে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করেছেন। ৫ কোটি রুপি ঋণ, যা সুদসহ ৯ কোটি রুপিতে পৌঁছেছে এবং বারবার চেক বাউন্স হওয়ায় তিনি আত্মসমর্পণ করেন।

দিল্লি হাইকোর্ট তাঁর আবেদন খারিজ করে স্পষ্ট জানিয়েছেন, আইন সকলের জন্য সমান।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, রাজপালের এই ঋণসংক্রান্ত সমস্যার শুরু প্রায় ১৬ বছর আগে। ২০১০ সালে তিনি নিজের পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য দিল্লির মুরলি প্রজেক্টস সংস্থার কাছ থেকে ৫ কোটি রুপি ঋণ নিয়েছিলেন। ২০১২ সালে ছবিটি মুক্তি পেলেও বক্স অফিসে ব্যর্থ হয়, এবং সেই থেকে ঋণ পরিশোধে জটিলতা তৈরি হয়।

তদন্তে জানা গেছে, রাজপাল আদালতকে অন্তত ২০ বার প্রতিশ্রুতি দিয়েছিলেন অর্থ পরিশোধের। ২০১৮ সালে দিল্লির এক আদালত চেক বাউন্স মামলায় রাজপাল ও তাঁর স্ত্রীকে ছয় মাসের সাজা দেন। ২০২৪ সালে হাইকোর্ট সাময়িকভাবে সাজা স্থগিত করে সমঝোতার সুযোগ দেন। তবে, গত ডিসেম্বরে ৪০ লাখ এবং জানুয়ারিতে ২ কোটি রুপি পরিশোধের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হন।

গত বুধবার (৪ ফেব্রুয়ারি) ক্ষমা প্রার্থনা করে আরো এক সপ্তাহ সময় চাওয়ার চেষ্টা করেছিলেন রাজপাল। কিন্তু বিচারপতি স্বর্ণ কান্ত শর্মা বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হওয়া তাকে বিশেষ সুবিধা দেয় না। আইন অমান্য করলে সাজা কার্যকর হবে, এবং তার আচরণ আদালতের প্রতি অসম্মান প্রদর্শন হিসেবে গণ্য হয়।

বৃহস্পতিবার বিকেল ৪টায় তিহার জেলে আত্মসমর্পণ করেন রাজপাল যাদব। জেল সূত্র জানায়, তিনি একজন সাধারণ কয়েদি হিসেবে ছয় মাসের কারাদণ্ড ভোগ করবেন। তাঁর আইনজীবী জানিয়েছেন, আত্মসমর্পণের পর ঋণ পরিশোধের জন্য নতুন আইনি পদক্ষেপ নেওয়া হবে, যাতে দ্রুত মুক্তি পাওয়া যায়।

হাঙ্গামা, ভুলভুলাইয়া ও চুপ চুপ কের মতো সিনেমার জনপ্রিয় এই অভিনেতার এই পরিস্থিতিতে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বলিউডের অন্যান্য তারকারা কীভাবে পাশে দাঁড়াবেন, তা নিয়েও আলোচনা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চীন থেকে কেনা হচ্ছে ৪টি নতুন জাহাজ

চীন থেকে কেনা হচ্ছে ৪টি নতুন জাহাজ

 ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে হারলো নেপাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে হারলো নেপাল

মানুষ বিএনপিকে চরমভাবে প্রতিহত করবে

আসিফ মাহমুদ মানুষ বিএনপিকে চরমভাবে প্রতিহত করবে

ঢাকার ১৫ আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষিদ্ধ

ইসির গণবিজ্ঞপ্তি ঢাকার ১৫ আসনে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষিদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App