×

চট্টগ্রাম

টানা চতুর্থ দিনে কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

 টানা চতুর্থ দিনে কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

ছবি: সংগৃহীত

নিমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওর্য়াল্ডকে’ ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি টানা চতুর্থ দিনে গড়িয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে টানা ২৪ ঘন্টার কর্মবিরতি শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে । 

গত ৩১ জানুয়ারি থেকে টানা তিন দিন আংশিক কর্মবিরতি পালনের পর আন্দোলন আরও কঠোর করার সিদ্ধান্ত নেন তারা। ‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের‘ ডাকা এ কর্মবিরতির কারণে বিভিন্ন জেটিতে অবস্থানরত জাহাজ থেকে কন্টেইনার ও খোলা পণ্য ওঠানো-নামানোসহ সব ধরণের কাজ বন্ধ আছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত বন্দরের শ্রমিক-কর্মচারীদের এ কর্মবিরতি চলার কথা রয়েছে।

বার্থ অপারেটরদের বরাতে জানা গেছে, সকাল ৮টার কিছুক্ষণ পরই বন্দরের সবচেয়ে পুরোনো জেনারেল কার্গো বার্থ (জিসিবি) টার্মিনালের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে পণ্য ও কনটেইনার ওঠানামা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে বন্দরের এক কর্মকর্তা জানান, সকালে কিছু সময় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও এনসিটি টার্মিনালের জেটিগুলোতে পণ্য ওঠানামার কাজ চলছিল। তবে সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করলে এসব কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতা মো. হুমায়ুন কবির বলেন, বন্দরের ভেতরে কোন ধরণের কাজ হচ্ছে না। সকাল থেকে শ্রমিক-কর্মচারীরা আমাদের দাবির সঙ্গে একমত হয়ে কাজে অংশ নিচ্ছে না। এদিন কোন জাহাজ আসছে না বা বন্দর ছেড়ে যাচ্ছে না। বন্দরের অপারেশনাল কার্যক্রম একপ্রকার বন্ধই বলা যায়।

এদিকে, সকাল থেকে বন্দর ও দেশের ১৯টি বেসরকারি মালিকানাধীন ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) মধ্যে আমদানি, রপ্তানি ও খালি কনটেইনার পরিবহন বন্ধ রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তারেক রহমান ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন

তারেক রহমান ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন

বেজার অধীনে থাকবে বেসরকারি ইপিজেড

অধ্যাদেশ জারি বেজার অধীনে থাকবে বেসরকারি ইপিজেড

 সাবেক ডিজিএফআই প্রধান সাইফুল আলমের ব্যাংক হিসাব ফ্রিজ

সাবেক ডিজিএফআই প্রধান সাইফুল আলমের ব্যাংক হিসাব ফ্রিজ

“কয়দিন পর বলবেন- গোলাম আজম স্বাধীনতার ঘোষক”

“কয়দিন পর বলবেন- গোলাম আজম স্বাধীনতার ঘোষক”

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App