×

চট্টগ্রাম

তালাবদ্ধ ঘরে ঝুলছে ছাত্রদল নেতার লাশ

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১১ পিএম

তালাবদ্ধ ঘরে ঝুলছে ছাত্রদল নেতার লাশ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে তালাবদ্ধ একটি ঘর থেকে রাশেদুল আনোয়ার নামে এক ছাত্রদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত রাশেদুল স্থানীয় বনানী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

দাঁতমারা তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি তালাবদ্ধ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। পাশাপাশি একই কক্ষ থেকে অপর এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের সাথে কথা বলতে পারলে বিস্তারিত জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ উপজেলায় হামের বিশেষ টিকাদান, লক্ষ্যমাত্রা দেড় লাখ শিশু

৩ উপজেলায় হামের বিশেষ টিকাদান, লক্ষ্যমাত্রা দেড় লাখ শিশু

‘সংবিধান সংশোধন হয়, বাতিলও হয়, সংস্কার হয় না’

‘সংবিধান সংশোধন হয়, বাতিলও হয়, সংস্কার হয় না’

এনডিসি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন

এনডিসি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন

সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App