×

চট্টগ্রাম

বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল ইয়াবা জব্দ

Icon

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম

বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল ইয়াবা জব্দ

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে ৩টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার (২৬ এপ্রিল) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি সুসংগঠিত আভিযানিক দল অভিযান চালায়। এ সময় ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম. দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি G3 রাইফেল, ১টি এমএ-১ রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়।

এছাড়া পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে বাংলাদেশ নৌবাহিনীর মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি জোরদারসহ নৌবাহিনী দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপের আগে চোটের কবলে এমবাপ্পে

বিশ্বকাপের আগে চোটের কবলে এমবাপ্পে

এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না

স্পিকার এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না

লাভলুর জামিন বাতিল

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলা লাভলুর জামিন বাতিল

মুখোশধারী দুর্বৃত্তদের হাতুড়িপেটায় জামায়াত কর্মী নিহত

মুখোশধারী দুর্বৃত্তদের হাতুড়িপেটায় জামায়াত কর্মী নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App