×

চট্টগ্রাম

ফেনী

অস্ত্রের মুখে ব্যবসায়ীর গরু লুট, আতঙ্কে খামারিরা

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৪:৩৮ পিএম

অস্ত্রের মুখে ব্যবসায়ীর গরু লুট, আতঙ্কে খামারিরা

ছবি: সংগৃহীত

ফেনীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) ক্যাম্প সংলগ্ন এলাকায় অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর কাছ থেকে গরু লুটের ঘটনা ঘটেছে।শনিবার (২৩ মে) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, ঋণ নিয়ে তিনি ১০টি গরু কিনেছিলেন। ফেনীর রামপুরে র‍্যাব ক্যাম্প সংলগ্ন এলাকায় গরুগুলো বেঁধে রাতে পাহারায় ছিলেন।

তিনি বলেন, “পাঁচজন ব্যক্তি আমার বুকে অস্ত্র ঠেকিয়ে রাখে। কিছু বুঝে ওঠার আগেই তারা পালের একটি দেড় লাখ টাকা মূল্যের বড় গরু তাদের গাড়িতে তুলে নেয়। আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে গাড়িটি ধাওয়া করে। পরে তারা দ্রুতগতিতে পালিয়ে যায়।”

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “বিষয়টি আমরা জেনেছি। থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে।” তিনি আরও জানান, ভাসমান ডাকাতদল এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে কামাল-সৈকত-মুমু

রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে কামাল-সৈকত-মুমু

চীনে কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, নিহত  ৯০

চীনে কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, নিহত ৯০

২২ বছর ধরে শিকলবন্দি আবুল খায়ের

দারিদ্র ও চিকিৎসাহীনতা ২২ বছর ধরে শিকলবন্দি আবুল খায়ের

কাকে বাবা ডাকবে রূপার সন্তান?

কাকে বাবা ডাকবে রূপার সন্তান?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App