×

জাতীয়

প্রধানমন্ত্রী

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৪:৪০ পিএম

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, “এই দেশের মালিক জনগণ। জনগণকে সঙ্গে নিয়েই যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।”

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চায় এবং সে লক্ষ্যেই কাজ করছে। তবে একটি মহল ন্যায়বিচার ও উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “কতিপয় মানুষ বিভ্রান্তি ছড়িয়ে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়। এই কাজ আর হতে দেওয়া যাবে না।” যারা জনগণের পাশে থাকবে এবং মানুষের জন্য কাজ করবে, দেশের মানুষ তাদের সঙ্গেই থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, দেশকে নিজেদের সম্পদ মনে করে সবাইকে দায়িত্ব নিতে হবে। যেমন মানুষ নিজের ঘরবাড়ি ও ক্ষেতখামার গড়ে তোলে, তেমনি দেশকেও সবাইকে মিলে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। যারা আইনের শাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে কামাল-সৈকত-মুমু

রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে কামাল-সৈকত-মুমু

চীনে কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, নিহত  ৯০

চীনে কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, নিহত ৯০

২২ বছর ধরে শিকলবন্দি আবুল খায়ের

দারিদ্র ও চিকিৎসাহীনতা ২২ বছর ধরে শিকলবন্দি আবুল খায়ের

কাকে বাবা ডাকবে রূপার সন্তান?

কাকে বাবা ডাকবে রূপার সন্তান?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App