×

চট্টগ্রাম

উপজেলা পরিষদের স্থান পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ চন্দ্রগঞ্জবাসীর

Icon

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৪:৪৮ পিএম

উপজেলা পরিষদের স্থান পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ চন্দ্রগঞ্জবাসীর

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী চন্দ্রগঞ্জ বাজারে এ মানববন্ধনের আয়োজন করেন নবগঠিত উপজেলার চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, উত্তর জয়পুর ও চরশাহী ইউনিয়নের বাসিন্দারা। এতে চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছিলেন তারা। অবশেষে বর্তমান সরকারের সময়ে সেই দাবি পূরণ হয়েছে। তবে উপজেলা ভবনসহ সরকারি স্থাপনা নির্মাণের জন্য বটতলী এলাকায় জমি নির্ধারণ করায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

তাদের দাবি, চন্দ্রগঞ্জ এলাকা আগে থেকেই একটি সমৃদ্ধ জনপদ। বিভিন্ন ইউনিয়নের মানুষের প্রধান গন্তব্য চন্দ্রগঞ্জ বাজার। এখানে থানা, হাইওয়ে থানা, বিদ্যুৎ অফিস, ভূমি অফিস, রেজিস্ট্রি অফিস, ব্যাংক ও এনজিওসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া ঐতিহ্যবাহী কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ও প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ও এ এলাকাতেই অবস্থিত।

বক্তারা বলেন, উপজেলা পরিষদ বটতলী এলাকায় স্থাপন করা হলে অধিকাংশ মানুষ সহজে সেবা থেকে বঞ্চিত হবে। তাই চন্দ্রগঞ্জ ও হাজিরপাড়া ইউনিয়নের মধ্যবর্তী স্থানে উপজেলা পরিষদ স্থাপন করা হলে সাধারণ মানুষ সহজে সরকারি-বেসরকারি সেবা গ্রহণ করতে পারবে।

তারা আরও জানান, প্রস্তাবিত স্থানে সরকারের ১১ একর খাস জমি রয়েছে। ফলে নতুন করে জমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশিদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ফুয়াদ, সাংবাদিক মোহাম্মদ হাসান, আল মামুন শিপন, সাবেক ছাত্র দেলোয়ার হোসেন মানিক ও ব্যবসায়ী শহীদুল ইসলামসহ অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে কামাল-সৈকত-মুমু

রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে কামাল-সৈকত-মুমু

চীনে কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, নিহত  ৯০

চীনে কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, নিহত ৯০

২২ বছর ধরে শিকলবন্দি আবুল খায়ের

দারিদ্র ও চিকিৎসাহীনতা ২২ বছর ধরে শিকলবন্দি আবুল খায়ের

কাকে বাবা ডাকবে রূপার সন্তান?

কাকে বাবা ডাকবে রূপার সন্তান?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App