×

চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায়  দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার থলিয়ারা গ্রামে দোকানের জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের মিন্দার আলী গোষ্ঠীর জুবায়েরের সঙ্গে বাদৈর বাড়ির জয়নাল মিয়ার একটি দোকানের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দোকানটি ছোট গোষ্ঠীর শিরো মিয়া পরিচালনা করে আসছিলেন।

চার দিন আগে স্থানীয় সালিশে দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর দাফন, শনাক্ত হয়নি একজন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর দাফন, শনাক্ত হয়নি একজন

বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, টায়ারে আগুন

কুষ্টিয়া বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, টায়ারে আগুন

গোপনে বিদ্যালয়ের গাছ ‘বিক্রি করলেন’ প্রধান শিক্ষক

গোপনে বিদ্যালয়ের গাছ ‘বিক্রি করলেন’ প্রধান শিক্ষক

মসজিদে নববিতে ছবি তোলা নিয়ে ক্ষুব্ধ ইমাম

মসজিদে নববিতে ছবি তোলা নিয়ে ক্ষুব্ধ ইমাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App