×

সারাদেশ

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৪:২০ পিএম

মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ১০

ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় ২টি মোটর সাইকেলে অগ্নিসংযোগেরও ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২৭ মার্চ) জুম্মার নামাজের আগে সোনাতলা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।  

আহতদের সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার মসজিদে খুদবা শেষ হওয়ায় পর ডা. শফিকুল ইসলাম পাপ্পু মসজিদের বর্তমান কমিটি ভেঙে দিয়ে তাদের ইচ্ছামতো কমিটি ঘোষণা করেন। পরে মসজিদের মুসল্লিরা মসজিদের নতুন কমিটি হওয়ার বিষয়ে পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করেন। এতে উভয়পক্ষ তর্ক বিতর্ক শুরু করেন। 

ঘটনাস্থলে উপস্থিত এক মুসল্লি জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে রড, কাঠের বাটাম, হক স্টিক, হাঁসুয়া নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে।

আরো পড়ুন: ফেনীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করল যুবদল নেতা

নাগডেমরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, ‘মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে নতুন কমিটির সাথে মুসুল্লিদের সংঘর্ষ হয়েছে বলে জানতে পেরেছি। এটা দলীয় কোনো ঘটনা না, স্থানীয় সমস্যা। উভয়পক্ষ চাইলে দ্রুত মীমাংসা করা সম্ভব।’

সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবন্দরে ড্রোন বিস্ফোরণে রাডার ক্ষতিগ্রস্ত

বিমানবন্দরে ড্রোন বিস্ফোরণে রাডার ক্ষতিগ্রস্ত

ইরান যুদ্ধ কয়েক মাস নয়, শেষ হবে কয়েক সপ্তাহেই

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ কয়েক মাস নয়, শেষ হবে কয়েক সপ্তাহেই

বন্ধুরাষ্ট্রগুলোর জনগণের প্রতি ধন্যবাদ বার্তা লিখে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

বন্ধুরাষ্ট্রগুলোর জনগণের প্রতি ধন্যবাদ বার্তা লিখে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান

‘ভিসা পেলেই আমেরিকায় প্রবেশ নিশ্চিত নয়’

ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘ভিসা পেলেই আমেরিকায় প্রবেশ নিশ্চিত নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App