×

সারাদেশ

চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা সাত দিনের জন্য বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৪:৫৪ পিএম

চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা সাত দিনের জন্য বন্ধ

ছবি: ফাইল ফটো

ঈদুল আজহা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে সাত দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে।

সোমবার (২৫ মে) থেকে রোববার (৩১ মে) পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ১ জুন সকাল ৯টা থেকে আগের মতো বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। 

তবে ঈদের ছুটিতে বন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা পারাপার হতে পারবেন।

রোববার (২৪ মে) রাতে বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিটিতে আরও বলা হয়েছে, গত ১৮ মে বন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে সংশ্লিষ্ট ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্টদের সঙ্গে আলোচনা করে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ বিষয়ে অন্য দেশের ব্যবসায়ীদেরও জানানো হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক বন্দর দিয়ে সাত দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ১ জুন থেকে বন্দর দিয়ে কার্যক্রম স্বাভাবিক হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বন্দর দিয়ে যাতায়াত করত পারবেন। বন্দর এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

থামেথামে চলছে গাড়ি, দুই মহাসড়কে দীর্ঘ যানজট

থামেথামে চলছে গাড়ি, দুই মহাসড়কে দীর্ঘ যানজট

‘বিগত সরকার পয়সা খাওয়ার জন্য প্রাইভেটে টিকা কিনতে চেয়েছিলো’

‘বিগত সরকার পয়সা খাওয়ার জন্য প্রাইভেটে টিকা কিনতে চেয়েছিলো’

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App