×

জাতীয়

‘বিগত সরকার পয়সা খাওয়ার জন্য প্রাইভেটে টিকা কিনতে চেয়েছিলো’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:৩৫ পিএম

‘বিগত সরকার পয়সা খাওয়ার জন্য প্রাইভেটে টিকা কিনতে চেয়েছিলো’

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বলেছেন, ‘হামের প্রকোপের বিষয়টি ইউনিসেফ সাতবার রিমাইন্ডার দেওয়ার পরও বিগত অন্তর্বর্তীকালীন সরকার। তারা প্রাইভেটে কিনতে চেয়েছিলো পয়সা খাওয়ার জন্য। আমরা দায়িত্ব নেওয়ার পর বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ নিয়েছি।’

সোমবার (২৫ মে) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ‘সরকার চায় না হামের কারণে কোনো মা সন্তান হারান। দেশের হামের টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রা অর্জনের হার এখন ১২২ শতাংশে পৌঁছেছে। ইতোমধ্যে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রথম ধাপে যেসব ১৮টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি চালানো হয়েছিল, সেখানে হামের সংক্রমণ প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।’

ঈদুল আজহার আগে হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসেবা ঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না- তা দেখতে কুমিল্লার দুটি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা শোনেন, খাবারের মান যাচাই করেন এবং রোগীদের অভিযোগও নেন।

পরিদর্শনকালে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশিরসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনের বিশ্বকাপ দলে বড় চমক, নেই রিয়ালের কেউ

স্পেনের বিশ্বকাপ দলে বড় চমক, নেই রিয়ালের কেউ

ঘরের ভেতর বজ্রপাতে শিশুর মৃত্যু, পরিবারের ৫ সদস্য আহত

ঘরের ভেতর বজ্রপাতে শিশুর মৃত্যু, পরিবারের ৫ সদস্য আহত

দুই ঘণ্টায় বিকল দুই ট্রেনের ইঞ্জিন, ভোগান্তিতে যাত্রীরা

দুই ঘণ্টায় বিকল দুই ট্রেনের ইঞ্জিন, ভোগান্তিতে যাত্রীরা

মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে

মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App