×

চট্টগ্রাম

মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৫:৪২ পিএম

মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

ছবি: ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া সীমান্তের কাছে মিয়ানমারের ভেতরে ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সালমান (২৭) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, ৬৪ বিজিবির অধীনস্থ উখিয়া সীমান্তের বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাটাপাহাড় পোস্ট সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ ভেতরে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রোহিঙ্গা যুবক সালমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

আহত সালমান উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা। তিনি মো. নিজামত আলীর ছেলে। তবে কী কারণে তিনি মিয়ানমারের অভ্যন্তরে গিয়েছিলেন তা জানা যায়নি।

এর আগে রোববার (২৪ মে) বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের শূন্যরেখা এলাকায় মাইন বিস্ফোরণে তিন পাহাড়ি-বাংলাদেশি নাগরিক নিহত হন। ওই ঘটনার প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কাঠ সংগ্রহের জন্য সীমান্ত অতিক্রম করার সময় তারা স্থল মাইনের কবলে পড়েন। নিহতরা হলেন- নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের লেঠাইয়া চাকমা (৪১), অংক্যামং চাকমা (৫০) ও চিংক্যা অং চাকমা (৪০)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরগুনায় ডিবির হাতে আওয়ামী লীগ নেতা আটক

বরগুনায় ডিবির হাতে আওয়ামী লীগ নেতা আটক

মহাসড়কে চাঁদাবাজি, ৫ পুলিশ ক্লোজড

মহাসড়কে চাঁদাবাজি, ৫ পুলিশ ক্লোজড

আসর শেষে যে ৫ ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে কলকাতা

আসর শেষে যে ৫ ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে কলকাতা

স্পেনের বিশ্বকাপ দলে বড় চমক, নেই রিয়ালের কেউ

স্পেনের বিশ্বকাপ দলে বড় চমক, নেই রিয়ালের কেউ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App