×

সিলেট

তেলবাহী ট্রেন লাইনচ্যুত

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৭:৩৬ পিএম

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ছবি : সংগৃহীত

সিলেট-আখাউড়া রেলপথের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টা ‍নাগাদ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনাঞ্চল অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের পেছনের একটি বগি পাহাড়ি আঁকাবাঁকা পথে চলার সময় হঠাৎ রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

লাউয়াছড়া এলাকায় মালবাহী ট্রেনটি আটকা পড়ে আছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত নগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকে পড়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাশ বলেন, ‘বিকেল সাড়ে তিনটার দিকে লাউয়াছড়া বনে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। বিষয়টি রেল বিভাগকে জানানো হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত জয়ন্তিকা ট্রেনটি শ্রীমঙ্গলে বসে থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

ব্রাহ্মণবাড়িয়া মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

থানচি ছাত্র ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

থানচি ছাত্র ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

‘জাতির চরম ক্রান্তিকালে শহীদ জিয়া দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন’

‘জাতির চরম ক্রান্তিকালে শহীদ জিয়া দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App