×

ক্রিকেট

আইপিএলে মুস্তাফিজের খেলার সময়সীমা নিয়ে যা জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম

আইপিএলে মুস্তাফিজের খেলার সময়সীমা নিয়ে যা জানা গেল

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড দামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ২০২৬ আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে (১২ কোটি ৩৭ লাখ টাকা) দলে ভিড়িয়েছে।

মুস্তাফিজের কতদিন আইপিএলে খেলতে পারবেন তা নিয়ে বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির ইনচার্জ শাহরিয়ার নাফিস বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, প্রথমত মুস্তাফিজকে অনেক অভিনন্দন। এটি তার প্রাপ্য। আইপিএল, বিসিসিআই ও ক্রিকেটার এই তিনটি অংশের সঙ্গে যোগাযোগ পরিষ্কার হয়েছে। মুস্তাফিজ জানে কত সময় আইপিএলে খেলতে পারবে। তবে বড় ম্যাচগুলোতে তাকে মাঠে দেখা যাবে। আইপিএলের কোনো সমস্যা হবে না।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এপ্রিল মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে দেশে ফিরে আসবেন মুস্তাফিজ। তিন ম্যাচের সিরিজ শেষে তিনি পুনরায় আইপিএলে যোগ দেবেন।

এর আগে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, আইপিএলে দল পেলে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য অনাপত্তিপত্র দিতে আপত্তি নেই। তিনি বলেন, আইপিএলের বেশিরভাগ সময়ের জন্যই আমরা এনওসি দেব। আমরা চাই ক্রিকেটাররা যতটা সম্ভব খেলুক এবং ন্যূনতম সময় দেশে ফিরুক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App