×

ঢাকা

শনিবার ঢাকার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ৯ ঘণ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:৩৬ পিএম

শনিবার ঢাকার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ৯ ঘণ্টা

ফাইল ছবি

জরুরি মেরামত কার্যক্রম পরিচালনার কারণে শনিবার (১৬ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকার ধামরাই এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এ সময় ধামরাই উপকেন্দ্রের ১এ এবং ২বি ফিডার থেকে বিদ্যুৎ বিতরণ স্থগিত থাকবে।

শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর ধামরাই জোনাল কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. জিয়ারুল ইসলাম।

জোনাল অফিসের তথ্য অনুযায়ী, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের সময় ধামরাই পৌরসভাসহ সংশ্লিষ্ট কয়েকটি এলাকার ফিডার শাটডাউনের আওতায় থাকবে।

এর ফলে ১ নম্বর ফিডারের আওতাভুক্ত এলাকা ছোট চন্দ্রাইল, বড় চন্দ্রাইল, বউবাজার, নতুন দক্ষিণপাড়া, কমিশনার মোড়, খাতরা, বাসাইল, বাড়িগাঁও (আংশিক), লাড়ুয়াকুন্ডু, কসমস (আংশিক), কুল্লাসহ ১ নম্বর ফিডারের আওতাভুক্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ২ নম্বর ফিডারের আওতাভুক্ত ধামরাই বাজার, ধামরাই উপজেলা, পৌরসভা, লাকুরিয়াপাড়া, হুজুরিটোলা, বিজয়নগর, যাত্রাবাড়ী, সৈয়দপুর, পাঠানটোলা, পূর্ব কায়েতপাড়া, পশ্চিম কায়েতপাড়াসহ ২ নম্বর ফিডারের আওতাভুক্ত এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল আরেক ভাইয়ের

ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল আরেক ভাইয়ের

হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ী ও ক্রেতারা

হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ী ও ক্রেতারা

নানা জাতির বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার না করার আহ্বান তথ্যমন্ত্রীর

নানা জাতির বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার না করার আহ্বান তথ্যমন্ত্রীর

সৌদিতে ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল

সৌদিতে ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App