×

শিক্ষা

এমপিওভুক্ত হতে যাচ্ছে আরো ১,৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ পিএম

এমপিওভুক্ত হতে যাচ্ছে আরো ১,৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

সারাদেশে বেসরকারি নন-এমপিও ১,৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠানেকে নতুন করে এমপিওভুক্ত করতে যাচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র। আগামী সপ্তাহেই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা যায়। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্র থেকে জানায়, এসকল প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে সরকারকে বছরে অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৬৭০ কোটি টাকা। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠানো হয়। এর অনুমোদন মিলেছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এমপিওভুক্তির জন্য মোট ৩,৬১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করেছিল। যার মধ্যে প্রাথমিকভাবে ১,৭১৯টিকে যোগ্য বিবেচনা করা হয়েছে।

নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে- ৪৭১টি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়, ৬২৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩৫টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ১৪৫টি উচ্চমাধ্যমিক কলেজ, ৭৮টি দাখিল, ২০২টি আলিম ও ৩৫টি ফাজিল মাদ্রাসা, ৭৮টি স্নাতক (পাস) কলেজ, ২৩২টি স্নাতক (সম্মান) কলেজ, ৩৫টি স্নাতকোত্তর কলেজ। 

অবশ্য এ প্রক্রিয়াকে ঘিরে কয়েক শত কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ সময় অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানভেদে ২০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। কোনো কোনো স্থানে শিক্ষক প্রতি ১০ লাখ টাকা ঘুস নেওয়ার কথাও বলা হচ্ছে। ফলে যেসকল প্রতিষ্ঠানে শিক্ষক সংখ্যা বেশি, সেখানে ঘুষের পরিমাণও বেড়েছে। কিছু প্রতিষ্ঠানে লেনদেন অর্ধকোটি টাকা ছাড়িয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, ‘তালিকাভুক্ত অনেক প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষার্থী নেই, পাঠদান কার্যক্রম প্রায় বন্ধ। তবু অর্থের বিনিময়ে সেগুলো যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে বলে অভিযোগ রয়েছে।’

এদিকে, এমপিওভুক্তির আবেদন গ্রহণ শুরু হয় গত ১৪ জানুয়ারি এবং শেষ হয় ২৫ জানুয়ারি। এরপর মাত্র ৮ কর্মদিবসের মধ্যেই ৩,৬১৫টি প্রতিষ্ঠানের তথ্য যাচাই-বাছাই শেষ করে তালিকা চূড়ান্ত করা হয়।

তিনি বলেন, ‘দিনে গড়ে ৪৫০টির বেশি প্রতিষ্ঠানের তথ্য যাচাই করা প্রায় অসম্ভব। এতে সন্দেহ জাগে যে, কিছু প্রতিষ্ঠানের সঙ্গে আগেই সমঝোতা ছিলো। ফলে আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই সেগুলো অনুমোদনের তালিকায় চলে এসেছে, আর বাকিগুলো যাচাই না করেই বাদ দেওয়া হয়েছে।’

এ বছর এমপিওভুক্তি চূড়ান্ত হলে সরকারের বার্ষিক ব্যয় বাড়বে ৬৭০ কোটি ১৩ লাখ টাকা। যার মধ্যে- ৪৭১টি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে ব্যয় হবে ১৮৩ কোটি ৮৮ লাখ টাকা, ১৪৫টি উচ্চমাধ্যমিক কলেজে ১২৭ কোটি ১১ লাখ টাকা, ২৩২টি স্নাতক (সম্মান) কলেজে ১২৫ কোটি টাকা, ৬২৩টি মাধ্যমিক বিদ্যালয়ে ৯২ কোটি ৫৯ লাখ টাকা, ১৩৫টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ১০২ কোটি ২২ লাখ টাকা, ২৩২টি স্নাতক (পাস) কলেজে ৩৯ কোটি ৩৩ লাখ টাকা।

শিক্ষা মন্ত্রণালয় ও মাউশি সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার তাদেরকে এমপিওভুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলো। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠানগুলো নির্বাচন করা হয়েছে। কোনো আর্থিক লেনদেন হয়নি বলেও দাবি তাদের।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপিওভুক্ত হতে যাচ্ছে আরো ১,৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হতে যাচ্ছে আরো ১,৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

নিজেদের দোষেই ভিসা পাচ্ছে না বাংলাদেশীরা

পররাষ্ট্র উপদেষ্টা নিজেদের দোষেই ভিসা পাচ্ছে না বাংলাদেশীরা

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

মাতালের আক্রমণে আহত পুলিশের এডিসি, গ্রেপ্তার ৫

মাতালের আক্রমণে আহত পুলিশের এডিসি, গ্রেপ্তার ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App