×

রাজশাহী

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন এবং গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ এবং গাছের অতিরিক্ত শাখা কর্তনের জন্য আগামীকাল (শুক্রবার) সিরাজগঞ্জের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি(নেসকো)। 

বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) সংস্থাটির বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ৬ ফেব্রুয়ারি নির্বাচন এবং গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে নেসকো সিরাজগঞ্জ দপ্তরের ১১ কেভি মাসুমপুর ও সার্কিট হাউস ফিডারে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এতে সিরাজগঞ্জের মাসুমপুর, মাসুমপুর কারিগর পাড়া, হাজী আহম্মেদ আলী রোড বাজার স্টেশন, নিউ মার্কেট, কাচারী পাড়া, বগুড়া বাস স্ট্যান্ড, চক শিয়ালকোল, দিয়ার বৈদ্যনাথ ইত্যাদি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরী কাজের স্বার্থে বিদ্যুৎ সরবরাহের সাময়িক বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করে নেসকো সকলের সহযোগিতা চেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপিওভুক্ত হতে যাচ্ছে আরো ১,৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হতে যাচ্ছে আরো ১,৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

নিজেদের দোষেই ভিসা পাচ্ছে না বাংলাদেশীরা

পররাষ্ট্র উপদেষ্টা নিজেদের দোষেই ভিসা পাচ্ছে না বাংলাদেশীরা

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

মাতালের আক্রমণে আহত পুলিশের এডিসি, গ্রেপ্তার ৫

মাতালের আক্রমণে আহত পুলিশের এডিসি, গ্রেপ্তার ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App