পররাষ্ট্র উপদেষ্টা
নিজেদের দোষেই ভিসা পাচ্ছে না বাংলাদেশীরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
পৃথিবীজুড়ে প্রচুর সুযোগ থাকলেও, নিজেদের দোষেই ভিসা পাচ্ছেনা বাংলাদেশীরা। এমনটাই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমরা তা নিজেদের দোষে সুযোগের ব্যবহার করতে পারছি না। অনেক দেশ আমাদের ভিসা দেয় না। এর জন্য সম্পূর্ণভাবে আমরা নিজেরা দায়ী। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন- জালিয়াতিতে আমরা একেবারে সেরা। আপনি যখন জালিয়াতি করবেন, তখন আপনার কাগজ কেন বিশ্বাস করবে?’
‘ভিসা বলুন, অ্যাডমিশন বলুন, সবকিছু কাগজের ভিত্তিতে নির্ধারিত হয় জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কাগজ দেখে বিশ্বাস করানোর দায়িত্ব আমাদের। যদি দেখা যায়, কোনো মহিলা কোনো দেশে মেইডের চাকরি করতে গেছেন, কিন্তু তার ভিসা হলো ফ্রন্ট অফিসার ম্যানেজার হিসেবে। চিন্তা করুন যে আমরা কী পরিমাণ ধাপ্পাবাজি করেছি। আমরা যতক্ষণ ঘর না গোছাব, এই সমস্যার সমাধান হবে না। আরও দুঃসময়ও আসতে পারে।’ -বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘মসৃণ ছিল না’ স্বীকার করে নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পরবর্তী সরকার নিশ্চয়ই ভারত-বাংলাদেশের সম্পর্ক ‘মসৃণ’ করবে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি কাউকে দোষারোপ করতে চাই না। ভারত তাদের স্বার্থ চিন্তা করেছে, আমরাও আমাদের স্বার্থ চিন্তা করেছি। দুই পক্ষের নিজস্ব স্বার্থের ধারণায় তফাৎ থাকায় অনেকক্ষেত্রে এগোতে পারিনি।
