×

বিনোদন

সম্পদের পাহাড় গড়েছেন বিজয়, ৪০০ কোটির ফিক্সড ডিপোজিট!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫২ এএম

সম্পদের পাহাড় গড়েছেন বিজয়, ৪০০ কোটির ফিক্সড ডিপোজিট!

ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা বিজয় অভিনয় থেকে সরে এসে এবার রাজনীতির ময়দানে সক্রিয় উপস্থিতি জানান দিচ্ছেন। আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচন-২০২৬ সামনে রেখে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়ে রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই তারকা অভিনেতা।

প্রার্থীর হলফনামায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য দক্ষিণী তারকা বিজয়ের অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৪০৪.৫৮ কোটি রুপি, যার মধ্যে প্রায় ৪০০ কোটি রুপিই রয়েছে ফিক্সড ডিপোজিটে। শুধু সম্পদ গড়েই থেমে থাকেননি, ব্যক্তিগতভাবে আত্মীয়দের বড় অঙ্কের ঋণও দিয়েছেন তিনি। হলফনামা অনুযায়ী, মোট ৭৬ কোটি টাকা ঋণ হিসেবে দিয়েছেন বাবা এসএ চন্দ্রশেখর, মা শোভা চন্দ্রশেখর, স্ত্রী ও সন্তানের কাছে।

আরো পড়ুন : দেশ ছাড়িয়ে ৫২টি বিদেশি হলে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

আরো পড়ুন : ইরান অভিযান শেষ প্রান্তে যুক্তরাষ্ট্র

স্থাবর সম্পত্তির দিক থেকেও তিনি অত্যন্ত সমৃদ্ধ। তার নামে রয়েছে একাধিক বাড়ি—নীলঙ্করাই, উরুর, মইলাপুর, পল্লীপাট্টু, পদুর, কোরাট্টুর, সলিগ্রাম ও শোলিঙ্গানাল্লুসহ বিভিন্ন এলাকায়। অন্যদিকে সংগীতার নামে রয়েছে সোনা, রুপা ও হীরার গহনা, যার বাজারমূল্য প্রায় ১৫.৫১ কোটি রুপি।

প্রার্থী হিসেবে জমা দেওয়া হলফনামায় আরও উঠে এসেছে তার মোট সম্পদ ও পারিবারিক আর্থিক অবস্থার বিস্তারিত তথ্য। সেই তথ্য প্রকাশ্যে আসতেই পরিষ্কার—২০২৬ সালে দেশের ধনী অভিনেতা-রাজনীতিকদের তালিকায় শীর্ষস্থানেই আছেন থালাপতি বিজয়।

হলফনামা অনুসারে বিজয়ের অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৪০৪.৫৮ কোটি রুপি। ২০২৪-২৫ অর্থবছরে তার আয় হয়েছে প্রায় ১৮৪ কোটি রুপি। হাতে দুই লাখ রুপি থাকলেও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে প্রায় ৩২০ কোটি রুপি। তার দুই সন্তান—জেসন সঞ্জয় ও দিব্যা সাশার অ্যাকাউন্টে চার লাখ রুপি রয়েছে।

অন্যদিকে তার স্ত্রী সংগীতা সোর্নালিঙ্গমের ব্যাংকে জমা রয়েছে প্রায় ১০.৪৩ কোটি রুপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App