×

বিনোদন

রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব কঙ্গনার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০২:১৫ পিএম

রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব কঙ্গনার

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা নিয়ে উত্তপ্ত হাওয়া বইছে। এমন পরিস্থিতিতে রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন বিজেপি সংসদ সদস্য এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। 

অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বর্তমানে বিজেপির সংসদ সদস্য। দীর্ঘদিন ধরেই তিনি স্পষ্টভাষী হিসেবে পরিচিত। রাজনীতিতে যোগ দেওয়ার আগেও এ অভিনেত্রী তার সাহসী মন্তব্যের জন্য প্রায়শই সবার দৃষ্টি আকর্ষণ করতেন।

সম্প্রতি বলিউড লাইফের শেয়ার করা হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের একটি পোস্ট স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। 

পোস্ট অনুযায়ী, কঙ্গনা রানাওয়াত বলেছেন, অভিনেত্রীর কথায়,‘বিজেপিতে যোগ দিলে কালই আমি রাহুল গান্ধীকে বিয়ে করবো’।

এদিকে, বলিউড লাইফের শেয়ার করা এই ভাইরাল পোস্টটি রাজনৈতিক ও বিনোদন জগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কিছু সমর্থক এই মন্তব্যকে বিদ্রূপ বা রাজনৈতিক রসিকতা হিসেবে দেখছেন। অন্যরা এটিকে গুরুতর বিষয় থেকে মনোযোগ সরানোর একটি প্রচেষ্টা বলে অভিযুক্ত করেছেন।

তবে, কঙ্গনা রানাওয়াত আনুষ্ঠানিকভাবে এমন কোনো বিবৃতি দিয়েছেন, তার কোনো যাচাইকৃত প্রমাণ নেই।

প্রতিবেদন থেকে জানা যায়, দাবিটি বিভ্রান্তিকর, মনগড়া অথবা প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন কোনো ব্যঙ্গাত্মক মন্তব্যের ওপর ভিত্তি করে করা হতে পারে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলায় বিজেপি, তামিলনাড়ুতে বিজয়, কেরালায় কংগ্রেসের প্রত্যাবর্তন

বিধানসভা নির্বাচন বাংলায় বিজেপি, তামিলনাড়ুতে বিজয়, কেরালায় কংগ্রেসের প্রত্যাবর্তন

হাওরাঞ্চলের ৮ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে

বন্যার আশঙ্কা হাওরাঞ্চলের ৮ পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে

ওয়েট অ্যান্ড সি...আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব: মমতা

ওয়েট অ্যান্ড সি...আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব: মমতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App