×

ভারত

ওয়েট অ্যান্ড সি...আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব: মমতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০২:৪০ পিএম

ওয়েট অ্যান্ড সি...আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব: মমতা

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের প্রার্থী, এজেন্ট ও নেতা–কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’

সোমবার (৪ মে) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে মমতা এক ‘জরুরি বার্তায়’ এসব কথা বলেন। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভিডিওটি পোস্ট করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। এর মধ্যে মমতা এই ‘জরুরি বার্তা’ দেন। তখন পর্যন্ত (বাংলাদেশ সময় দুপুর পৌনে ২টা) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি এগিয়ে ছিল ১৯৩ আসনে, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ৯৬ আসন।

মমতা বিজেপির বিরুদ্ধে নানা অভিযোগ করে বলেন, তিনি আগেই বলেছিলেন বিজেপির পরিকল্পনা হলো তাদের আসনগুলোর ফল আগে দেখানো হবে, আর তৃণমূলের ফল পরে দেখানো হবে। তিনি দলের নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, অতটা মন খারাপ করার কিছু নেই। তার দাবি, তিনি আগেই বলেছিলেন সূর্যাস্তের পর তৃণমূলই জিতবে।

আরো পড়ুন : ভোট গণনায় উত্তাপ, মমতার জরুরি বার্তা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢামেক হাসপাতালে অর্ধশত দালাল আটক

ঢামেক হাসপাতালে অর্ধশত দালাল আটক

আগুনে পুড়লো স-মিল-বরফ কল, আড়াই কোটি টাকার ক্ষতি

আগুনে পুড়লো স-মিল-বরফ কল, আড়াই কোটি টাকার ক্ষতি

মমতার বাড়ির বাইরে বিজেপির কর্মীদের ‘জয় শ্রী রাম’ স্লোগান

মমতার বাড়ির বাইরে বিজেপির কর্মীদের ‘জয় শ্রী রাম’ স্লোগান

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App