×

ময়মনসিংহ

ময়মনসিংহ

ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০২:৩৩ পিএম

ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

ছবি: সংগৃৃৃৃহীত

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা কুমারগাতার মনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে যায়।

ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। এ সময় ট্রাকের চালক, হেলপার ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিসাধীন আরো একজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের সদস্য মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করি। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যালে পাঠায়। নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢামেক হাসপাতালে অর্ধশত দালাল আটক

ঢামেক হাসপাতালে অর্ধশত দালাল আটক

আগুনে পুড়লো স-মিল-বরফ কল, আড়াই কোটি টাকার ক্ষতি

আগুনে পুড়লো স-মিল-বরফ কল, আড়াই কোটি টাকার ক্ষতি

মমতার বাড়ির বাইরে বিজেপির কর্মীদের ‘জয় শ্রী রাম’ স্লোগান

মমতার বাড়ির বাইরে বিজেপির কর্মীদের ‘জয় শ্রী রাম’ স্লোগান

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App