×

খাবার

ঈদের দিনে দুপুরে পাতে রাখুন ঝাল-মশলাদার মগজ ভুনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০১:৩৪ পিএম

ঈদের দিনে দুপুরে পাতে রাখুন ঝাল-মশলাদার মগজ ভুনা

ছবি : সংগৃহীত

কোরবানির ঈদের আনন্দ শুধু পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে পরিবার-পরিজনকে নিয়ে একসঙ্গে বসে সুস্বাদু খাবার উপভোগের বিশেষ মুহূর্তও।

সারাদিনের ব্যস্ততা ও উৎসবের আমেজ শেষে দুপুরের খাবারের পাতে যদি থাকে গরম গরম মশলাদার মগজ ভুনা, তাহলে ঈদের আনন্দ যেন আরও বেড়ে যায়। নরম ও মসৃণ মগজের সঙ্গে ঘ্রাণময় মশলার দারুণ মিশেলে তৈরি এই পদটি কোরবানির ঈদের অন্যতম আকর্ষণ অনেকের কাছেই। জেনে নিন রেসিপি-

উপকরণ

  • গরুর মগজ ১টি
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • আদা বাটা ১ চা চামচ
  • রসুন বাটা আধা চা চামচ
  • হলুদ গুঁড়া ১ চা চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • জিরা গুঁড়া ১ চা চামচ
  • কাঁচামরিচ ৬-৭টি
  • এলাচ ২-৩টি
  • দারুচিনি ২-৩ টুকরা
  • লবণ স্বাদমতো
  • তেল পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমে মগজ ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে হালকা করে চটকে নিন। এরপর কাঁচামরিচ ও তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ১০ মিনিট মাখিয়ে রাখুন।

এরপর একটি প্যানে তেল গরম করে কুচানো পেঁয়াজ সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর মগজ দিয়ে ভালোভাবে নেড়ে কষাতে থাকুন। পরে কাঁচামরিচ যোগ করে অল্প পরিমাণ পানি দিন।

পানি শুকিয়ে গিয়ে মগজের ওপর তেল ভেসে উঠলে চুলা থেকে নামিয়ে নিন। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মগজ ভুনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

ব্রাহ্মণবাড়িয়া মসজিদের টাকায় ছুরি কেনা নিয়ে সংঘর্ষে আহত ৬

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

থানচি ছাত্র ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

থানচি ছাত্র ফেডারেশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন

‘জাতির চরম ক্রান্তিকালে শহীদ জিয়া দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন’

‘জাতির চরম ক্রান্তিকালে শহীদ জিয়া দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছিলেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App