×

ফুটবল

তীব্র প্রতিবাদের মুখে সিদ্ধান্ত পরিবর্তন করলো ফিফা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:৪০ পিএম

তীব্র প্রতিবাদের মুখে সিদ্ধান্ত পরিবর্তন করলো ফিফা

ছবি: প্রতীকি

ফিফা প্রথমে ২০২৬ ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামে পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করলেও সমর্থক ও শীর্ষ রাজনীতিবিদদের তীব্র প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে। এখন দর্শকেরা নির্ধারিত আকারের বোতল স্টেডিয়ামে নিয়ে যেতে পারবেন।

শুক্রবার (৫ জুন) সামাজিক মাধ্যমে এক পোস্টে ফিফা নতুন নীতিমালা ঘোষণা করে। পোস্টে বলা হয়, ‘২০২৬ ফিফা বিশ্বকাপের যেকোনো ম্যাচে প্রতিটি সমর্থক একটি করে নরম প্লাস্টিকের, ৫৯০ মিলিলিটার ধারণক্ষমতার, ফ্যাক্টরি-সিলড ওয়ানটাইম পানির বোতল সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন।’

বিবৃতিতে আরও জানানো হয়, ‘নিরাপত্তার কারণে শক্ত প্লাস্টিক বা ধাতব পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে আনা যাবে না।’

মূল নিয়মে প্রথমে বলা হয়েছিল, দর্শকেরা সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার খালি, স্বচ্ছ ও পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল আনতে পারবেন। তবে গত মঙ্গলবার হালনাগাদ নীতিতে পুনর্ব্যবহারযোগ্য বোতল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ফিফার দাবি ছিল, খেলোয়াড় ও দর্শকদের চোট ও ঝুঁকি থেকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার অধিকাংশ শহরে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হবে বলে পূর্বাভাস রয়েছে। এ অবস্থায় বোতল নিষিদ্ধের প্রাথমিক সিদ্ধান্ত ব্যাপক সমালোচিত হয়।

ইংলিশ সমর্থক গোষ্ঠী ‘দ্য ফ্রি লায়ন্স’ ক্ষোভ জানিয়ে বলে, ‘এটি মূলত টাকা হাতানোর আরেকটি ফন্দি।’

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ‘দ্য অ্যাথলেটিক’কে বলেন, ‘পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিষিদ্ধের বিষয়টি উদ্বেগজনক। শুধু খেলোয়াড়রাই নয়, দর্শকেরাও দীর্ঘ সময় প্রচণ্ড গরমে থাকবেন।’

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে হেলপার নিহত

ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে হেলপার নিহত

রাজধানীতে ঢাকা কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে ঢাকা কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘ধর্ষিতার বাবা নয়, গর্বিত পিতা হতে চেয়েছিলাম’

‘ধর্ষিতার বাবা নয়, গর্বিত পিতা হতে চেয়েছিলাম’

শাহজালালে আগুনের ঘটনায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা

শাহজালালে আগুনের ঘটনায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App