×

লাইফ স্টাইল

নিয়মিত সাইকেল চালানোর উপকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:১৪ পিএম

নিয়মিত সাইকেল চালানোর উপকার

ছবি : সংগৃহীত

শহুরে জীবনের দ্রুতগতির ব্যস্ততার কারণে মানুষের হাঁটাচলা ও শারীরিক কার্যকলাপ অনেকটাই কমে গেছে। দীর্ঘ সময় অফিসে বসে কাজ করার ফলে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। এমন পরিস্থিতিতে সুস্থ থাকার একটি সহজ ও কার্যকর উপায় হতে পারে সাইক্লিং।

এটি শুধু ব্যক্তিগত স্বাস্থ্যের জন্যই নয়, পরিবেশের জন্যও উপকারী। সাইকেলের ব্যবহার বাড়লে বায়ুদূষণ কমাতেও সহায়তা করে।

নিয়মিত সাইকেল চালানো হৃদযন্ত্রকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি হৃদস্পন্দন ও রক্ত সঞ্চালন বাড়িয়ে কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নতি ঘটায়, ফলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি কমে।

সাইক্লিং শরীরের বিভিন্ন পেশিকে সক্রিয় করে তোলে। বিশেষ করে পা, উরু ও নিতম্বের পেশি শক্তিশালী হয়। এটি শরীরের শক্তি ও সহনশীলতা বাড়ায় এবং জয়েন্টে অতিরিক্ত চাপ না ফেলায় সব বয়সের মানুষের জন্য উপযোগী একটি ব্যায়াম।

আরো পড়ুন : বৃষ্টির পরও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সাইকেল চালানো কার্যকর। এটি ক্যালোরি পোড়াতে সাহায্য করে এবং নিয়মিত অভ্যাস ও সুষম খাদ্যের সঙ্গে মিলিয়ে ওজন কমানো সহজ করে। পাশাপাশি শরীরের বিপাকক্রিয়াও উন্নত হয়।

মানসিক স্বাস্থ্যের দিক থেকেও সাইক্লিং উপকারী। এটি শরীরে এন্ডরফিন নিঃসরণ বাড়ায়, যা মন ভালো রাখতে সাহায্য করে এবং মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা কমায়।

এছাড়া নিয়মিত সাইকেল চালালে শরীরের ভারসাম্য ও সমন্বয় ক্ষমতা বৃদ্ধি পায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে এবং দৈনন্দিন কাজ সহজ করতে এটি সহায়ক ভূমিকা রাখে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে হেলপার নিহত

ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে হেলপার নিহত

রাজধানীতে ঢাকা কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে ঢাকা কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘ধর্ষিতার বাবা নয়, গর্বিত পিতা হতে চেয়েছিলাম’

‘ধর্ষিতার বাবা নয়, গর্বিত পিতা হতে চেয়েছিলাম’

শাহজালালে আগুনের ঘটনায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা

শাহজালালে আগুনের ঘটনায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App