×

আন্তর্জাতিক

ফের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৬:২৮ পিএম

ফের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

ছবি- সংগৃহীত

আসাম বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। আজ মঙ্গলবার (১২ মে) গুয়াহাটির খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে রাজ্যপাল লক্ষণপ্রসাদ আচার্য তাকে শপথ বাক্য পাঠ করান। ৫৭ বছর বয়সী হিমন্তের পাশাপাশি নতুন সরকারের আরও পাঁচজন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে আসাম বিধানসভার ১২৬টি আসনের মধ্যে বিজেপি একাই ৮২টি আসনে জয়লাভ করে। তাদের মিত্র দলগুলো জিতেছে আরও ২০টি আসন। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে বিজেপির এই উত্থানের নেপথ্যে হিমন্ত বিশ্ব শর্মাকে অন্যতম কারিগর মনে করা হয়। এক দশক আগেও যেখানে বিজেপির ভোট ছিল ১২ শতাংশের কম, এবার তা ৩৮ শতাংশে পৌঁছেছে।

গুয়াহাটির এই রাজকীয় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ এনডিএ জোটের শীর্ষ নেতারা। এ ছাড়া অনুষ্ঠানে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর-ও উপস্থিত ছিলেন। শপথের আগে বিজেপির কেন্দ্রীয় নেতারা কামাখ্যা মন্দিরে পূজা দেন বলে জানিয়েছে আনন্দবাজার।

২০১৫ সালে বিজেপিতে যোগ দেওয়ার আগে হিমন্ত কংগ্রেসের প্রভাবশালী নেতা ছিলেন। তিনি প্রয়াত তরুণ গগৈ মন্ত্রিসভার সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, তরুণ গগৈয়ের ছেলে তথা আসামের বিরোধীদলীয় নেতা গৌরব গগৈ এবার জোড়হাট আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন। ২০১৬ সালে আসামে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠন করলে সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তবে ২০২১ সাল থেকে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বেই রাজ্যটিতে আধিপত্য বজায় রেখেছে বিজেপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চিকিৎসক সংকটে ধুঁকছে বেরোবি মেডিকেল সেন্টার, বেহাল চিকিৎসা ব্যবস্থা

চিকিৎসক সংকটে ধুঁকছে বেরোবি মেডিকেল সেন্টার, বেহাল চিকিৎসা ব্যবস্থা

আলো ঝলমলে পর্দায় শুরু কান চলচ্চিত্র উৎসব

আলো ঝলমলে পর্দায় শুরু কান চলচ্চিত্র উৎসব

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

বিজয়নগরে জিম্মির ঘটনায় মানববন্ধন, এলাকাবাসীর বিচার দাবি

বিজয়নগরে জিম্মির ঘটনায় মানববন্ধন, এলাকাবাসীর বিচার দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App