×

খেলা

পাকিস্তানের বিপক্ষে জয়ে শান্তদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ০৬:৫৬ পিএম

পাকিস্তানের বিপক্ষে জয়ে শান্তদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত

মিরপুর টেস্টে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ। সফরকারীদের ১৬৩ রানে অলআউট করে ১০৪ রানের বড় জয় তুলে নিয়েছে টাইগাররা। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ২৩ বছর। এই দুই দশকে টানা ১১টি ম্যাচে হারতে হয়েছে টাইগারদের। অবশেষে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

এবার সেই ধারাবাহিকতা বজায় থাকল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামেও। এটি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। একই সঙ্গে দলটির বিপক্ষে এটি টাইগারদের টানা তৃতীয় টেস্ট জয়।

ম্যাচে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের পেস ও স্পিন আক্রমণের মুখে মাত্র ১৬৩ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চিকিৎসক সংকটে ধুঁকছে বেরোবি মেডিকেল সেন্টার, বেহাল চিকিৎসা ব্যবস্থা

চিকিৎসক সংকটে ধুঁকছে বেরোবি মেডিকেল সেন্টার, বেহাল চিকিৎসা ব্যবস্থা

আলো ঝলমলে পর্দায় শুরু কান চলচ্চিত্র উৎসব

আলো ঝলমলে পর্দায় শুরু কান চলচ্চিত্র উৎসব

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

বিজয়নগরে জিম্মির ঘটনায় মানববন্ধন, এলাকাবাসীর বিচার দাবি

বিজয়নগরে জিম্মির ঘটনায় মানববন্ধন, এলাকাবাসীর বিচার দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App