×

আন্তর্জাতিক

চীনা জাহাজের অনুপ্রবেশে তাইওয়ানের ক্ষোভ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০২:১৯ পিএম

চীনা জাহাজের অনুপ্রবেশে তাইওয়ানের ক্ষোভ

ছবি- সংগৃহীত

দক্ষিণ চীন সাগরের তাইওয়ান-নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপপুঞ্জের জলসীমায় চীন প্রথমবারের মতো সমন্বিত অভিযান চালিয়েছে। তাইওয়ানকে উসকানি দেওয়ার উদ্দেশ্যে একটি চীনা উপকূলরক্ষী জাহাজ ও একটি জরিপ জাহাজ যৌথভাবে এই তৎপরতা চালিয়েছে বলে দাবি করেছে তাইপের উপকূলরক্ষী বাহিনী। গতকাল শনিবার (৬ জুন) এক বিবৃতিতে তারা এই তথ্য জানায়।

তাইওয়াননিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপপুঞ্জটি দক্ষিণ চীন সাগরের উত্তর প্রান্তে অবস্থিত। বেইজিংয়ের সার্বভৌমত্ব দাবির কারণে দ্বীপটি এখন দুই দেশের সামরিক দ্বন্দ্বের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মূল তাইওয়ান থেকে এর দূরত্ব ৪০০ কিলোমিটারের বেশি হওয়ায় নিরাপত্তা বিশেষজ্ঞরা অঞ্চলটিকে চীনা আক্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করেন।

তাইওয়ানের উপকূলরক্ষী বাহিনী জানায়, গত শুক্রবার (৫ জুন) একটি চীনা উপকূলরক্ষী জাহাজ এবং শনিবার একটি জরিপ জাহাজ প্রাতাস দ্বীপের জলসীমায় প্রবেশ করে। অভিযানের সময় চীনা জাহাজটি বেতার বার্তার মাধ্যমে জানায়, তারা সেখানে নিয়মিত আইন প্রয়োগকারী অভিযান চালাচ্ছে। একই সঙ্গে তারা প্রচার করে, তাইওয়ানের ভবিষ্যৎ শুধু চীনের সঙ্গে একীভূত হওয়ার মধ্যেই নিহিত।

এর জবাবে তাইওয়ানও দ্রুত নিজেদের জাহাজ পাঠায়। তাইওয়ানিজ জাহাজ থেকে পাল্টা বার্তায় বলা হয়, ‘শান্তি বিঘ্নিত করা বন্ধ করুন। আপনাদের ফিরে গিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা উচিত—এটাই আপনাদের দেশের সেবা করার সঠিক পথ।’

এদিকে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব জোসেফ উ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জাহাজ দুটির গতিপথের মানচিত্র প্রকাশ করে তীব্র ক্ষোভ জানিয়েছেন। চীনকে ‘অসুস্থ গুণ্ডা’ আখ্যা দিয়ে তিনি বলেন, বেইজিং এই অঞ্চলে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

রাজধানীতে ডিবি পরিচয়ে স্বর্ণ-টাকা ছিনতাই, গ্রেপ্তার ৯

রাজধানীতে ডিবি পরিচয়ে স্বর্ণ-টাকা ছিনতাই, গ্রেপ্তার ৯

রামিসা হত্যা মামলার রায় কার্যকর নিয়ে যা বললেন আইনমন্ত্রী

রামিসা হত্যা মামলার রায় কার্যকর নিয়ে যা বললেন আইনমন্ত্রী

বিশ্বকাপে নিয়ম না মেনে পতাকা ওড়ালেই ৪ লাখ টাকা জরিমানা!

বিশ্বকাপে নিয়ম না মেনে পতাকা ওড়ালেই ৪ লাখ টাকা জরিমানা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App