×

খুলনা

ভারি বৃষ্টিতে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

Icon

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পিএম

ভারি বৃষ্টিতে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

ছবি: ভোরের কাগজ

ঝালকাঠির নলছিটিতে টানা বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর রাতে বরিশাল–পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী ‘আব্দুল্লাহ পরিবহন’।

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে ওই এলাকায় পৌঁছালে ভারি বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।

স্থানীয়দের সহায়তায় বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। এতে অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর সাময়িকভাবে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বড় ধরনের কোনো হতাহতের খবর নেই এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে কি বলছে মাউশি

শিক্ষকদের এপ্রিলের বেতন নিয়ে কি বলছে মাউশি

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

প্রাইজবন্ডের ১২৩তম ড্র আজ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App