×

মধ্যপ্রাচ্য

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনী সভা, আটক বাংলাদেশি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ এএম

সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনী সভা, আটক বাংলাদেশি

রিয়াদে বাংলাদেশ দূতাবাস। ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনুমতি ছাড়া বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় জড়িত না হতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। ইতোমধ্যে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের এ বিষয়ে সতর্ক করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় হলরুম ভাড়া করে, হোটেল-রেস্তোরাঁ ও ব্যক্তিগত বাসাবাড়িতে অননুমোদিত সংগঠনের ব্যানারে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার-প্রচারণা চালানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছে।

এ অবস্থায় সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবের প্রচলিত আইন-কানুন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলার জন্যও সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোহিত শেঠির বাসভবনে গুলি

বলিউডে ফের বন্দুক হামলা রোহিত শেঠির বাসভবনে গুলি

সাইফুল হকের প্রচার মিছিলে নীরব সমর্থকদের হামলা, আহত ৫

সাইফুল হকের প্রচার মিছিলে নীরব সমর্থকদের হামলা, আহত ৫

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান

হাসিনাকে বাদ দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে হবে

দ্য উইককে মির্জা ফখরুল হাসিনাকে বাদ দিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App