×

ময়মনসিংহ

১৪০০ কেজির ‘সাদাময়না’কে নিয়ে বিপাকে খামারি

Icon

হাফিজুল ইসলাম স্বপন, ফুলবাড়িয়া (ময়মনসিংহ)

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৯:০৩ পিএম

১৪০০ কেজির ‘সাদাময়না’কে নিয়ে বিপাকে খামারি

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আযহার বাকী আছে আর মাত্র ২ দিন। এরই মধ্যে জমে উঠেছে করেছে গরু ছাগলের হাট। কেনা-বেচা ও ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর পশু হাটের চারদিক। এরই মধ্যে সকলের দৃষ্টি কেড়েছে ‘সাদা ময়না’ নামের বিশাল আকৃতির একটি ষাঁড় গরু। 

সাদা কালো রঙের ফ্রিজিয়ান জাতের এই বিশালদেহী ষাঁড়টি এখন এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে ষাঁড়টির ওজন ১৪০০ কেজি বা প্রায় ৩৫ মণ। লম্বায় প্রায় সাড়ে ৯ ফুট, উচ্চতা সাড়ে ৫ ফুট এবং শরীরের পরিধি প্রায় ৮ ফুটের বেশি। গায়ের সাদা-কালো মিশ্র রঙের কারণে পরিবারের সদস্যরাই আদর করে নাম রেখেছেন ‘সাদা ময়না’। সাদা ময়না বলে ডাক দিলে কাছে আসে, দাঁত দেখাতে বললে দাঁত দেখায়।

সাদা ময়নাকে দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন গরুটি এক নজর দেখতে। স্থানীয়দের কাছে এটি যেন এক অঘোষিত সেলিব্রিটিতে পরিণত হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসুক মানুষ ভিড় করছেন ‘সাদাময়না’কে দেখতে। অনেকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের চকরাধাকানাই গ্রামে ডাক্তার মো. নুরুল কাইয়ুম স্বপন গরুটির মালিক। পেশায় হোমিও চিকিৎসক হলেও পশু লালনের প্রতি রয়েছে তার আলাদা ভালোবাসা। প্রায় পাঁচ বছর ধরে নিজের সন্তানের মতো যত্ন করে লালন পালন করেছেন ‘ এলাকাবাসীর ভাষায়, ঈদের আগেই ‘সাদা ময়না’ যেন এক অন্যরকম উৎসবের নাম।  সকলের আদরের এই ‘সাদাময়না’কে নিয়ে বিপাকে পড়েছেন গরুর মালিক ডাক্তার মো. নুরুল ইসলাম স্বপন। এত বড় বিশাল আকৃতির ষাঁড় গরু ক্রেতা না পেয়ে এবং কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় ভেঙে পড়েছে  গরুটির মালিক। 

ডাক্তার স্বপনের ছেলে ঈমাম মেহেদী বলেন, সাদা ময়না শুধু একটি গরু নয়, আমাদের পরিবারের একজন সদস্য। ছোটবেলা থেকেই আমরা তাকে অনেক যত্নে রেখেছি। নিয়মিত খাওয়ানো, গোসল করানো, হাঁটানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর রাখা হয়। গরমের সময় গোয়ালঘরে ২৪ ঘণ্টা সিলিং ফ্যান চালু রাখা হয়।

স্বপন মিয়া বলেন, এটা শুধু একটা ষাঁড় নয়, আমার শ্রম, ভালোবাসা আর বিশ্বাসের ফল। আশা করছি এবার কেউ আমার এই পরিশ্রমের যথাযথ মূল্য দেবেন। যে ক্রেতা গরুটি কিনবেন, জেলার যে-কোনো স্থানে নিজ খরচে পৌঁছে দেবেন তিনি।

সাদাময়না মালিক ডাক্তার মো. নুরুল কাইয়ুম স্বপন জানান, জন্মের পর থেকেই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরুটিকে বড় করা হয়েছে। কোনো ধরনের মোটাতাজাকরণ ওষুধ, ইনজেকশন বা কৃত্রিম খাদ্য ব্যবহার করা হয়নি। প্রতিদিন দুইবার গোসল করানো হয়। খাবার হিসেবে দেওয়া হয় প্রায় ১০ কেজি গুড়াভূষি, ৫ কেজি খড় ও ৫ কেজি কচি ঘাস। গরুটির পেছনে প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়।

গত কোরবানির ঈদে ‘সাদাময়না’র দাম উঠেছিল প্রায় সাড়ে ৭ লাখ টাকা। এ বছর কোনো ক্রেতা না পাওয়া যাচ্ছে না, তাই প্রত্যাশা অনুসারে মূল্য না পাওয়ায় আর সংখ্যায় বিপাকে পড়েছে গরুটির মালিক। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিংগাইরে সড়ক দুর্ঘটনা যুবক নিহত

সিংগাইরে সড়ক দুর্ঘটনা যুবক নিহত

বার্সেলোনার নতুন টার্গেট আলভারেজ

বার্সেলোনার নতুন টার্গেট আলভারেজ

পানির স্বল্পতায় হিমশিম ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট

কালশী বস্তিতে আগুন পানির স্বল্পতায় হিমশিম ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট

১৪০০ কেজির ‘সাদাময়না’কে নিয়ে বিপাকে খামারি

১৪০০ কেজির ‘সাদাময়না’কে নিয়ে বিপাকে খামারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App