×

জাতীয়

কালশী বস্তিতে আগুন

পানির স্বল্পতায় হিমশিম ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৯:১০ পিএম

পানির স্বল্পতায় হিমশিম ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১২ নম্বরের কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ টি ইউনিট কাজ করছে। তবে ঘটনাস্থলে পানির সংকটে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে মিরপুরের কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও অন্যান্য ইউনিট গিয়ে যুক্ত হয়।

তিনি বলেন, ‘আগুনটি বস্তিতে দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করছে তা নিয়ন্ত্রণে নিয়ে আনার জন্য। তবে ঘটনাস্থলে পানির ব্যাপক সংকট রয়েছে। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিংগাইরে সড়ক দুর্ঘটনা যুবক নিহত

সিংগাইরে সড়ক দুর্ঘটনা যুবক নিহত

বার্সেলোনার নতুন টার্গেট আলভারেজ

বার্সেলোনার নতুন টার্গেট আলভারেজ

পানির স্বল্পতায় হিমশিম ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট

কালশী বস্তিতে আগুন পানির স্বল্পতায় হিমশিম ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট

১৪০০ কেজির ‘সাদাময়না’কে নিয়ে বিপাকে খামারি

১৪০০ কেজির ‘সাদাময়না’কে নিয়ে বিপাকে খামারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App