×

জাতীয়

রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ যেদিন থেকে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ যেদিন থেকে

ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। সংলাপে সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে আলোচনা হবে।

রোববার (৯ নভেম্বর) ইসির জনসংযোগ শাখা এই তথ্য জানিয়েছে।

ইসি জানিয়েছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতি সেশনে ছয়টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেবেন। একদিনে দুটি সেশনে মোট ১২টি দলের প্রতিনিধিকে ডাকা হবে। সংলাপের সূচনা ১৩ নভেম্বর হবে এবং এর শেষে বিএনপি ও জামায়াত ইসলামীসহ সব দলগুলোর সঙ্গে সংলাপ শেষ হবে।

এর আগে শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করেছে ইসি।

ইসি সূত্রে জানা গেছে, এ সংলাপে জাতীয় পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, জাকের পার্টি, তরিকত ফেডারেশন, সাম্যবাদী দল, ন্যাশনাল আওয়ামী পার্টিসহ ১৪ দলীয় জোটের কাউকে না ডাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App